আজ জাতীয় ভোটার দিবস ২ মার্চ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে জাতী ভোটার দিবস পালন করা হবে।

আজ শনিবার (২ মার্চ) সারাদেশে আনন্দঘন পরিবেশে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে থানা-উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতীয় ভোটার দিবস এর এবারের প্রতিপাদ্য- ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’।