
আল আমিন : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, পিএসসি–কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান রংপুর রেঞ্জের উপমহাপরিচালক (ডিআইজি) মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। এ সময় নীলফামারী জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মো. মাজহারুল ইসলাম ভুঁইয়াসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা সম্পন্ন হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
