
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ | সুনামগঞ্জ-১ আসনের (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) জাতীয় সংসদ সদস্য ও স্থানীয়দের কাছে ‘হাওর বন্ধু’ হিসেবে পরিচিত কামরুজ্জামান কামরুল অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।
তার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকার নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দোয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করছেন। তার নির্বাচনী এলাকার মানুষ ও ভক্তরা মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
