সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় মাহে রমজান উপলক্ষে সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাশাআল্লাহ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব জহির রায়হানের ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার সামগ্রীগুলো দেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সামনে এ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মাশাআল্লাহ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জহির রায়হান, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক ও মো. শাহাবুদ্দিন প্রমুখ।

জহির রায়হান বলেন, আমি চেষ্টা করি গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে। সবাই আমার জন্য দোয়া করবেন।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জহির রায়হান এ অঞ্চলের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে। তখন জহির রায়হানের উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে।