সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়েতে ইসলামী রামগঞ্জ শাখার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ শাখার আয়োজনে ইফতার মাহফিল সোমবার শহরস্থ ক্যাপসিকাম রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের রামগঞ্জ উপজেলা আমীর হাফেজ নাজমুল হাসানের সভাপতিত্বে ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের লক্ষ্মীপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।

সংগঠনের রামগঞ্জ উপজেলা সম্পাদক মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, এড. মহসিন কবির মুরাদ।

আলোচনা করেণ রামগঞ্জ পৌরসভার সাবেক আমীর প্রভাষক আমিনুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত পৌর আমীর এড. হাসান আল বান্না, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, মাসুদ রানা মনি, প্রভাষক জাকের হোসাইন, মাষ্টার ফয়সাল আহাম্মদসহ অনেকে।

ইফতার পূর্ব দেশ ও দশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।