শহর পরিষ্কার করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থী-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর জেলায় নেমে পড়ে জনগণ। 

ঠিক সেই সময় লক্ষ্মীপুর জেলার বিভিন্নস্থানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্দ জনতা। 

একপর্যায়ে শহরের অনেকগুলো পয়েন্টে ধ্বংসস্তুপে পরিণত হয়।

আজ বুধবার (৭ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ এন্ড ক্লিন সেই ধ্বংসস্তূপ গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে। 

লক্ষ্মীপুর জেলার পৌর শহরে শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পড়ে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে।

লক্ষ্মীপু জেলা স্বেচ্ছাসেবী সজীব জানান, শহীদের রক্তে ভরপুর, পরিচ্ছন্ন থাকুক লক্ষ্মীপুর এ স্লোগানে আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ ধ্বংসস্তুপের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে।

অন্য দিকে শিক্ষার্থীরা মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য উদার্থ আহ্বান জানান। কেউ যেনো অতিউৎসাহী হয়ে ভাংচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে।