লক্ষ্মীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কমলনগর উপজেলা বিএনপি-র উদ্যোগে দুপুরে হাজিরহাট বাজার থেকে একটি র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ অন্যরা। 

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলীয় আদর্শ ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।
র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।