
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং ইউনিয়ন চর রমনী এলাকায় ইটভাটার জন্য ফসলি জমি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাস টার্মিনাল থেকে পশ্চিমে চর রুহিতা ইউনিয়নের বেড়ীর পাশে ইটভাটার মালিকরা মাঠের মাটি সংগ্রহ করছেন। বিশেষ করে বাহার ব্রিকসের সামনে ও পিছনের এলাকায় এ কাজ চলে।
স্থানীয়রা জানান, প্রতি বছর এমন ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে যে, সরকারি ভাবে সম্প্রতি করা বেড়ীটিও বর্তমানে ইটভাটার ট্রলিগুলোর দখলে চলে গেছে। মাটি সরানো হচ্ছে ইকবাল হুজুরের ব্রিকসে পাঠানোর জন্য।
এ ঘটনায় সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার অভি দাশের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। অভিযানের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার কাজ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
