লক্ষ্মীপুরে অসুস্থ ছাত্রনেতা ফরিদ উদ্দিনকে দেখতে হাসপাতালে যান জননেতা ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি, ছাত্রনেতা ফরিদ উদ্দিন অসুস্থতার কারণে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার  রাতে জননেতা ড. মুহাম্মদ রেজাউল করিম তাকে দেখতে হাসপাতালে যান। 

তিনি ছাত্রনেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

ড. রেজাউল করিম সাংবাদিকদের জানান, “ফরিদ উদ্দিন একজন গুরুত্বপূর্ণ নেতা। তার সুস্থতা ও দ্রুত স্বাস্থ্যলাভ আমাদের সকলের জন্য প্রার্থনার বিষয়।”

উল্লেখ্য, ফরিদ উদ্দিন স্থানীয় ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তার অসুস্থতার খবর শাখার নেতৃবৃন্দ ও ছাত্রসমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।