
মো :ওমর ফারুক : রায়পুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আম, নারিকেলসহ বিভিন্ন ফলের ১৩ হাজার চারা বিতরণ করেছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা
মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, উপজেলা বিআরডি কর্মকর্তা আব্দুস সাত্তার ও রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন প্রমুখ।
