বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

বুধবার (২১ আগস্ট) বিসিবির নতুন সভাপতি করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে । 

এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

দীর্ঘ এক যুগ বিসিবির সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।