
নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দনকান্তির সাহার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করার নিয়ে সমস্ত বাংলাদেশে ৯০% মুসলিম অনুরাগীদের মাঝে আবেগ এবং উৎকণ্টার সৃষ্টি হয়েছে উক্ত আবেগ এবং উৎকনটা নিরসন , শান্তি-শৃঙ্খলা বজয়া রাখার স্বার্থে আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার তদন্ত প্রবীর দা সনাতন ধর্মাঅবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস কুমার দাস,সন্তোষ কুমার সূত্রধর, সাংগঠনিক সম্পাদক অজয় সাহা, নারায়ণ চন্দ্র,পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাজীব ঘোষ, সাংবাদিক মেহেদী হাসান রিপন, মো: তৌফিকুল হক।
মনিরুজ্জামান মনির বলেন, ধর্ম যার যার বাংলাদেশটা আমাদের সকলের। সকলে মিলেমিশে এই দেশটাকে একটি সমৃদ্ধশালী দেশে হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সকলে ভাই ভাই আমরা যেন যার যার অবস্থান থেকে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে এমন কোন বক্তব্য না রাখি সমাজের সর্বস্তরের শান্তি বিরাজ করুক এটাই আমাদের সকলের কাম্য।
