রামগঞ্জে টাইলস মেস্ত্ররীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রামগঞ্জ করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রাম থেকে টাইলস মেস্ত্ররী রবিন হোসেন (২৫) নামক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক পূর্ব করপাড়া ভূইয়া বাড়ির আবুল খায়ের মিয়ার মেঝো ছেলে।
স্থানীয়রা জানান প্রেমে ব্যর্থ হয়ে রবিন হোসেন আজ সকালে গাছের ডালে ফাঁস দিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করেছেন।
পুলিশ লাশ উদ্ধার ঘটনা নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহিদড় মির্জা,ইউনিয়ন পরিষদের মেম্বার জীবন চক্রবর্তি জানান ঘটনাস্থল থেকে ফোন দিয়েছেন নিহতের স্বজনেরা। মনে হচ্ছে পারিবারিক ঘটনা জেরধরে আত্মহত্যা ঘটনা ঘটেছে।