রায়পুরায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

আজ শনিবার বেলা ১০ ঘটিকার সময় রায়পুরা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমবায়ে গডছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ,উক্ত প্রতিবাদ্য বিষয় নিয়ে প্রথমে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্তি হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সবাই উদ্বোধনী বক্তৃতা রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগম, সমবায়দের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুন নাহার লিলি, এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুদ্দিন,রায়পুরা রিপোর্ট ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা,মুস্ফাসল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সমবায়ী মেহেদী হাসান রিপন। অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার ভূমি বলেন সমবায়ীদের বিভিন্ন অনিয়মের কারণে সমবায় আজ বিলুপ্তির পথে, তাই সমিতিগুলির নিবন্ধন দেওয়ার পূর্বে ভালো করে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার জন্য সমবায় কর্মকর্তার প্রতি আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।