রাজধানীতে গণমিছিল 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

গণমিছিল শুরু হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় । মিছিলটি শাহবাগ দিয়ে সায়েন্সল্যাবের দিকে যাচ্ছে। জুমার নামাজের পর কয়েকশ মানুষ জাতীয় মসজিদ এলাকার থেকে মিছিলটি বের করেন  আজ শুক্রবার।

বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে আফতাবনগরে মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ  ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে।