লক্ষ্মীপুরে দোকানদারের কাছে থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে নজরুল নামে এক দোকানদারের কাছ থেকে বুধবার বিকেলে মাদকদ্রব্য উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ইয়াবা পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. আলম খানও অভিযানে উপস্থিত ছিলেন।

ইউএনও জামশেদ আলম রানা জানান, “উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ড হওয়া অবাক করার মতো, তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”