বেলাবতে ঈদে মিলাদুন্নবী(সঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর বেলাবতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার সররাবাদ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহ্ আলম মিয়ার বাড়িতে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।বেলাব উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী উত্তর জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক ও সংসদীয় আসন নরসিংদী-৪(বেলাব-মনোহরদী)হতে জাকের পার্টির থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সাংবাদিক ফয়সাল আহমেদ আবদুল্লাহ ফরাজী, বেলাব উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক হুমায়ুন কবির নান্নু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ জাকের পার্টির নেতৃবৃন্দ।