দশমিনায় ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকারের পুনঃপ্রচার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের পুনঃপ্রচার করেছে দশমিনা উপজেলা ছাত্রদল।

দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহম্মেদ রিডেনের নেতৃত্বে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এই প্রচার চালানো হয়।

আয়োজকরা জানান, তারেক রহমানের সাক্ষাৎকারে গণতন্ত্র, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ ও দেশপ্রেম বিষয়ে নানা দিক তুলে ধরা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহম্মেদ রিডেন বলেন, ‘তারেক রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে গণতন্ত্র ও অধিকার রক্ষার পথে সাহস জোগায়।’

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও তারেক রহমানের বক্তব্য ও রাজনৈতিক দর্শন তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।