দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন: নিবন্ধন ১০ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষে পা দিচ্ছে। এ উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। এতে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে আয়োজক সংগঠন ‘দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (ডিআরএইচএসএএ)।

বুধবার রাজধানীর মহাখালী প্লাজায় সংগঠনটির প্রস্তুতি সভায় শতবর্ষ উদযাপনকে ঘিরে নানা দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উৎসবকে সফল ও উৎসবমুখর করতে নির্ধারিত সময়ের মধ্যে সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন জরুরি।

নিবন্ধনের জন্য সংগঠনের সদস্য ও স্থানীয় ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু হান্নান লাভলু (মোবাইল: ০১৭১১-৩৮৭৩৪৮) এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাকিল চৌধুরীর (মোবাইল: ০১৭২৬-৩৭৩৪১২) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শতবর্ষ উদযাপনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাতীয় দৈনিক খবরের কাগজ এবং কালের কণ্ঠ

সভায় উপস্থিত ছিলেন দল্টা ডিগ্রি কলেজের সভাপতি মো. মাইনউদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো. কামাল হোসেন, ডিআরএইচএসএএ–এর নির্বাহী সভাপতি মো. আবদুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন (খোকন)। এছাড়া স্থানীয় সমাজসেবী ও সাবেক শিক্ষার্থী মো. শাহাদাৎ হোসেন (মনির), মো. মনিরুজ্জামান, মো. আলমগীর হোসেন, মো. মহসিন হোসেন, মহিউদ্দিন মাসুদ, সুলতান মজুমদার ও মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।