
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা বি এন পি’র আহবায়ক কমিটির সদস্য, জনাব, আবু হান্নান লাভলুর উদ্যেগে ও সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন বি এন পি, যুব দল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য ইব্রাহিম মিজি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল মোতালেব, সাঃ সম্পাদক মোঃ সহেল। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ লিটন । যুব নেতা কবির, নোমান, নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু সুফিয়ান। লক্ষীপুর জেলা ছাএ দলের নেতা, সহেল রাজ, শামীম আশরাফ, ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ শরিফ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ শেখ।
জনাবআবু হান্নান লাভলু তার বক্তব্যে আগামীর সকল কর্মসূচী সফল করার জন্য সবাইকে আহবান জানিয়ে বিদায় নেন।
