কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের সৈকতের কাছ থেকে এক দম্পতির ভাসমান মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা।

গতকাল রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজ এ তথ্য নিশ্চিত করেন।

সিরাজ বলেন, আমরা নিশ্চিত হয়েছি নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বকুল ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার সুমা সাগরে গোসলে নেমেছিলেন।

“সৈকতের লাবনী পয়েন্টে দু’জনের মরদেহ বালিয়াড়িতে পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা। পরে তারা ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীকে খবর দেয়। তাঁদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,” বলেন সিরাজ।

তিনি আরও বলেন, “শনিবার সকালে তাঁরা কক্সবাজার ভ্রমণে আসেন এবং হোটেল সী-গালে ওঠেন।”

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

কক্সবাজার সমুদ্র সৈকত দিয়ে হেঁটে যাচ্ছেন  দুইজন সার্ফার। এ সময় সমুদ্রে গোসল করতে দেখা যাচ্ছে পর্যটকদের।