
মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মৃত মানিক গাজীর ছেলে মোঃ খোকন গাজী (৪০) বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের ফিলারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পড়লে লোকজন চাঁদপুর সদর হাসাপাতালে নেওয়ার পর ইন্তেকাল করেন। মোটরসাইকেল আহরী মোঃ জলিল মিজি (৪২) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দীন অবস্থায় রয়েছেন, জানাযায় তাহার অবস্থা আশংকাজনক।
মোঃ খোকন গাজী মৃত্যু কালে তার ৩ ছেলে ও স্ত্রী রেখে জান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে পড়েছে। তাহার মরদেহ বর্তমানে বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামের সিরাজ তপাদার বাড়িতে রয়েছ। তাহার জনাযার নামায সকাল ৯ ঘটিকা সময় মমিন বাড়ি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
