উত্তরাঞ্চলে সমতাভিত্তিক উন্নয়ন ও শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

আলামীন রংপুর : উত্তরাঞ্চলে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা” শীর্ষক এ সভায় বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। তিনি বলেন, রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার বিকল্প নেই। কৃষিকে কেন্দ্র করে শিল্পায়ন ঘটানো গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।
তিনি আরও উল্লেখ করেন, সমতাভিত্তিক উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় রংপুর জেলার সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ বক্তব্যে উত্তরাঞ্চলের সম্ভাবনা ও উন্নয়নের করণীয় বিষয় তুলে ধরেন।
বক্তারা বলেন, পরিকল্পিত শিল্পায়ন ও সুষম উন্নয়ন নিশ্চিত করা গেলে উত্তরাঞ্চল দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।