অবৈধ গরুর হাট ইউএনওকে দেখে দৌড়ে পালালেন ইজারাদার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বাজার ইজারা না নিয়ে গরুর হাট বসালেন সালাউদ্দিন সুমন নামে আওয়ামীলীগের নেতা। 

গতকাল শুক্রবার (১৪ জুন) বিকালের দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স বাজারের ওই গরুর হাট পরিদর্শনে আসলেই দ্রুত পালিয়ে যান সুমন। 

পরবর্তীতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বাজারটি বন্ধ করে দেন। 

জানা যায় যে, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  চরলরেন্স,  মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে বিধি মোতাবেক অস্থায়ীভাবে গরুর হাটের দরপত্র আহ্বান করেন। সব বাজার ইজারা হলেও গত সোমবার সালাউদ্দিন সুমন চরলরেন্স বাজারে দরপত্র জমা দেন। 

পরবর্তী সময় শেষ হয়ে যাওয়ায় সে আর ইজারা নিতে পারেনি। পরে ইজারা না নিয়ে কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে অবৈধভাবে গরুর হাট বসায় সুমন। 

এ বিষয় জানতে চাইলে মুঠোফোনে সালাউদ্দিন সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, ইজারা না নিয়ে গরুর হাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়। আমাদের আসার খবর পেয়ে সুমন পালিয়ে যায়। অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।