
লক্ষ্মীপুর জেলায় নতুন বছরের প্রথমদিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
