
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার রামগঞ্জ মডেল কলেজ ক্যাম্পাসে পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা।
এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত। প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিত নাম ও মূল্য। এসব পিঠার নামও বেশ বাহারি। শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে। এ সময় পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে অন্যরকম মিলনমেলায়।
পিঠা উৎসবে ১১টি পৃথক স্টলে ছিল শতাধিক বাহারি রকম পিঠাপুলি ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ শতাধিক পিঠাপুলি। পিঠা উৎসবে ছিল শীতকালীন মুখরোচক খাবার হাঁসের মাংশ ও রুটি। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
হারিয়ে যাওয়া ঐতিহ্যের শীতের এই পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয়রা।
কলেজ অধ্যক্ষ নুর উদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীন সংস্কৃতি চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
