১০নং ভাটরা ইউনিয়ন বিএনপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ প্রতিনিধি :

রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নে
কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ১০নং ভাটরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য আবু হান্নান লাবলু নেতৃত্বে বিএনপির এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিবাদ সমাবেশ স্থলে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হান্নান লাবলু।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এজিএস আবুল কাসেম,সদস্য মোঃ ইব্রাহিম মিজি,সদস্য নুরুল হুদা পাটোয়ার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক কাজী রায়হান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: লিটন, মোঃ আজগর দেওয়ান, মোঃ মন্নান, মোঃ সাদাত হোসেন, যুবদল নেতা কবির, মোরশেদ হাসান, মোঃ সোহেল, মাহাবুব এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফ হোসেন শাকিল,সাধারণ সম্পাদক জাহিদ শেখ,সহ সভাপতি তাঞ্জিল মজুমদার, সহ সভাপতি শরিফ মোল্লা, সাংগঠনিক আব্দুর রব রনি,তারেক মুন্সি,শিবলু,
রিয়াজ,ওসমান, সিয়াম, শ্রমিক দলের সভাপতি মোঃ মোতালেব ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রমুখ।