হাইমচর উপজেলা পরিশর্দনে জেলা প্রশাসক:

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিশর্দন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। মঙ্গলবার ১১ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী বিভিন্ন উন্নয়ন এবং সমস্যা নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে উত্তর আলগী সহ কয়েকটি ইউনিয়ন পরিষদ গুরে দেখেন। এই সময় প্রশাসনের কর্মকর্তা এবং ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সচিব ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, হাইমচরে বড় সমস্যা হলো জেলেদের মাছ ধরা বন্ধ থাকলে। তাই আমরা এই সময়ে জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বরাদ্দ করে দিয়েছি। গত বছর ২০ কেজি করে চাল বিতরন করা হতো।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।