স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শেষ দিনে ফরিদগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা বাহাদুর শাহ সেবা প্রদানঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার,নিজস্ব প্রতিবেদকঃ

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বাহাদুর শাহ ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে সপ্তাহের শেষ দিনেও ভুক্তভোগীকে সহজে ভূমি সেবা দিয়ে আসছেন।

তার নেতৃত্বে উপসহকারী মোঃ আনোয়ারুল আজিম,অফিস সহকারী মোঃ রুবেল,মোঃ দেলোয়ার হোসেন সহ সকল স্টাফ জনগণের দৌড় গড়ায় স্মার্ট ভূমি সেবা দিয়ে যাচ্ছেন। এক সপ্তাহ ধরে এই স্মার্ট ভূমি সেবার কার্যক্রম শেষ করেন ভূমি সহকারী কর্মকর্তা বাহাদুর শাহ।

ভূমি সেবা সপ্তাহ -২০২৩ নিয়মাবলী নিয়ে আলোচনা এবং নিয়মকানুন সম্পর্কে লিপলেট বিতরণ ও নামজারীর প্রয়োজনীয় কাগজাদি দাখিলা নিয়ম, আবেদনকারীর পাসপোর্ট সাইজেরছবি এবং আবেদনকারী জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি, অনাধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশ সনদ, মূলদলিলের সাটিফিকেট কপি,সর্বশেষ জরিপের পর থেকে ভায়াদলিলের সাটিফিকেট, ভূমি উন্নয়ন কর পরিশোধের ডিজিটাল এর মাধ্যমে দাখিলা,আদালতের রায়,আদেশের কপি,ডিক্রির সাটিফিকেট, তপসিল বর্নিত ভূমির চৌহর্দি সহ কলমী নক্সা,আবেদনকারী নিজে আবেদন না করে প্রতিনিধি মাধ্যমে আবেদন দাখিল করলে প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র সহ নিয়ম সম্পর্কে আলোচন করে সপ্তাহ শেষ করেন।