সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য ২ কিলোমিটার ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে পানপড়া সড়কে, সাধারণ যাত্রীদের যাতায়াতের একমাত্র বাহন হলো সিএনজি ও অটোরিকশা, রায়পুর উপজেলায় সব রোডে ভাড়া মোটামুটি ঠিক থাকলেও রায়পুর থেকে পানপড়া রোডে যাত্রীদের এক রকম জিম্মি করে ভাড়া নেওয়া হয়।

সিএনজি স্ট্যান্ডে যে সিন্ডিকেট কাজ করে, এসব দেখার বা নিয়ন্ত্রণ করার জন্য কোন জনপ্রতিনিধি বা প্রসাশনের  লোকজন নাই। যেখানে রায়পুর থেকে লক্ষীপুর ১৮কিলো রাস্তার ভাড়া ৫০টাকা, সেখানে রায়পুর থেকে পানপড়া রোডে নয়ার হাট জোড়পোল পর্যন্ত ২.৫ কিলোর ভাড়া কেমন করে ৩০/৪০টাকা হয়? 

এ-ই ব্যপারে নিয়মিত যাত্রী নাজমুল আলম রাকিব বলেন  আশ্চর্যের বিষয় হচ্ছে রায়পুর থেকে জোড়পোলের দূরত্ব ২কিমি, ভাড়া ৩০টাকার কম নেয় না। জোড়পোল থেকে পানপাড়া ৪কিমি, ভাড়া নেয় ২০ টাকা।একই রোডে ভাড়ার কতো বৈষম্য! ২কিমি রাস্তায় ৩০টাকা ভাড়া দেওয়া লাগে, অথচ ৪কিমিতে ২০টাকা নেয়।আমি আমার লাইফে যতো যায়গায় জাতায়াত করছি তারমধ্যে রায়পুর টু পানপাড়া রোডে যতো মারাত্মক ভাড়ার বৈষম্য দেখছি এমনটা অন্য কোথাও দেখি নাই।

আরেক যাত্রী আব্দুল মতিন বলেন  যখন রাস্তা ভাংগা ছিলো তখন ড্রাইভাররা বলতো রাস্তা ভাংগা তাই ভাড়া ৩০টাকা। কিন্তু রাস্তা ঠিক করার ২.৫ বছর পরেও ভাড়া কমায় নি কোন ড্রাইভার। এটা কি এই এলাকার সাধারণ মানুষের উপর অন্যায় করা হচ্ছে না?

আমাদের সম্মানিত চেয়ারম্যান, মেম্বার, ও অন্যান্য নেতাকর্মীদের নিকট একটাই দাবি রায়পুর টু পানপাড়া রোডে ভাড়া পুন নির্ধারণ করা হোক। যাতে অন্তত সাধারণ যাত্রীরা ভোগান্তির স্বীকার না হয়। ভাড়ার নৈরাজ্য বন্ধ করতে তাই,সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে ঐ রোডে আমাদের আহবান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি ড্রাইভার বলেন, একটা সিএনজিতে চার জন যদি জোড় পোলের যাত্রী আর একজন পানপাড়ার হয় তাহলে জোড় পোলের পরে একজন নিয়ে পানপাড়া যেতে হয়,তাতে আমাদের পোষায় না।তাই একটু বাড়া বেশি নেওয়া হয়।