সাংবাদিক খেলাফত হোসেন খসরুর বড় ভাইয়ের ইন্তেকাল সাংবাদিক মহলে শোক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : দৈনিক পিরোজপুরের কথা–এর নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. খেলাফত হোসেন খসরুর বড় ভাই সমাজসেবক ও রাজনীতিক মো. ফরহাদ হোসেন শারাফত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১২ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গোবিন্দপুর সম্মিলিত মাধ্যমিক শিক্ষা নিকেতন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. ফরহাদ হোসেন শারাফতের মৃত্যুতে পিরোজপুর ও বাগেরহাটের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। 

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।