
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :
রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নলচরা অঙ্গীকার ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী মিনি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত।মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট আব্দুল কুদ্দুস খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন,আমিনুল হক তপদার বিশিষ্ট ব্যবসায়ী, হাসানুল আমিন তপদার বিশিষ্ট ব্যবসায়ী, জসীমউদ্দিন মিজি সাংগঠনিক সম্পাদক ১০ নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগ,আব্দুল কুদ্দুস খন্দকার সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ইসমাইল হোসেন দুলাল সাবেক মেম্বার ৫নং ওয়ার্ড, মোশারফ হোসেন মিঠু মেম্বার ৫ নং ওয়ার্ড। এসময় আরো উপস্থিত ছিলেন ১০নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজান মিজি, মো:জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ , ছাত্রলীগ নেতা মোঃ শরীফ মিজি,অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সোহাগ মিজি
মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল। উদ্বোধন ঘোষনার সাথে সাথে আতষ বাজির ফোয়ারা দেখে দর্শকরা উচ্ছাস প্রকাশ করে। রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্পনসারের সৌজন্যে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।
এসময় স্টেজে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন , প্রধান অতিথি সহ আগত বিশেষ অতিথি বৃন্দ ।
