সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বাড়ির সামনের দেওয়াল লিখনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। 

পরবর্তীতে টুমচর বাজার গিয়ে মিছিলটি শেষ হয়েছে। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক এম পারভেজ হোসেন ও এম এ আরিফ প্রমুখ। 

এর আগে সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজার একটি দোকানের দেওয়ালে ‘সমন্বয়ক মৃত্যু প্রস্তুত হও,’ লেখা। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এছাড়া বিভিন্ন দেওয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে’ এমন লেখায় চেয়ে যায়। ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি।