শুক্রবারে দেখা যাবে চাঁদ , শনিবারে হবে ঈদ!

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক:

শুনতেই কেমন খুশি লাগতাছে তাই না,যায় হোক আগামী ২১ শে এপ্রিল রোজ শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই হিসাবে পরের দিন শনিবার (২২শে এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সম্প্রতি আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২১ শে এপ্রিল সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় আকারে দেখা যাবে।

এ সম্পর্কে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায়, সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ শে এপ্রিল চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩) দিন হয়ে যাচ্ছে। সেদিন চাঁদের অলটিটিউড ১৬ ডিগ্রিতে থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১শে এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা না-ও পড়তে পারে।