শার্শায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • শার্শা (যশোর) প্রতিনিধি:

 “ক্রীড়াঙ্গনের উন্নয়ন-শেখ হাসিনার দর্শন” এ স্লোগানে যশোরের শার্শায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন সহ প্রমুখ।