লক্ষ্মীপুরের সদর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্য

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে তুহিন (৪), ফারাবি (২) ও সাদ্দাম (২) নামে তিন শিশুর মৃত্যু হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর, চররুহিতা ও ধর্মপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন লক্ষ্মীপুরের সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের পুত্র, ফারাবি শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের পুত্র ও সাদ্দাম তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের পুত্র।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত পৃথক এলাকা থেকে তিনটি শিশুকে নিয়ে আসা হয়েছে।

সবাই পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়েছিল। তবে হাসপাতাল আনার আগেই তাদের মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। আমরা কাউকেই জীবিত অবস্থায় পাইনি। স্বজনরা নিহত শিশুদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’