লক্ষ্মীপুরে ১০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে সাজা পরোয়ানাভুক্ত এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কোরাল হাজির জামে মসজিদের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম কিরণ (১০)। তিনি সদর উপজেলার ১৫ নম্বর পৌর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর (কোরাশ হাজী বাড়ি) এলাকার মৃত এছহাক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে আদালতে মাদক মামলার সাজা পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত ১২টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম সদর থানাধীন এলাকায় অভিযান চালায়। এ সময় কোরাল হাজির জামে মসজিদের সামনে থেকে কিরণকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ধৃত আসামির বিরুদ্ধে আদালতে সাজা পরোয়ানা (২ বছর ১ মাসের কারাদণ্ড) ছিল। তাঁকে ওই পরোয়ানায় গ্রেফতার দেখানো এবং উদ্ধারকৃত মাদকের ঘটনায় নতুন করে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।