লক্ষ্মীপুরে যৌথবাহিনির অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে এক যৌথ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারীর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,  ১টি পিস্তল ম্যাগাজিন, ৫ রাউন্ড বুলেট এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত। অভিযানটি চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে এসপি মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। অভিযান চালায় সেনাবাহিনী ও র‍্যাব এবং পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ হাসান তারেক (৩০), পিতাঃ মৃত আব্দুস সাত্তার। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান কমান্ডার মেজর মোঃ রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপু এই অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।