লক্ষ্মীপুরে ময়লার ট্রাকের ধাক্কায় সাংবাদিক সোহেল আহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় সাংবাদিক সোহেল আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে গিয়ে সোহেলের খোঁজখবর নেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের লক্ষ্মীপুর শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এবং সংগঠনের অর্থ সম্পাদক ও ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি নাজমুল হোসেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোহেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চান।

সোহেলের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।