
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ। ১৪ এপ্রিল জেলা পুলিশ সুপার বাংলোতে জেলার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
লক্ষ্মীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর ছিদ্দিক ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) সাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন,অফিসার ইনচার্জ রায়পুর থানার শিপন বডুয়া, ইনচার্জ (শহর পুলিশ ফাঁড়ি) মোঃ জহিরুল ইসলাম ট্সরাফিক বিভাগের ইনচার্জ সাজ্জাদ হোসেনসহ পুলিশের সদস্যবৃন্দ। ইফতার ও দোয়া শেষে দৃষ্টি প্রতিবন্ধী সকল শিক্ষক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ও লক্ষ্মীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ।
