লক্ষ্মীপুরে বাইক দুর্ঘটনায় আহত ছাত্রশিবির কর্মীকে দেখতে গেছেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের ১৮ বছর বয়সী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য মোঃ মেহেরাব হোসেন গুরুতরভাবে আহত হয়েছেন একটি বাইক দুর্ঘটনায়।

আহত মেহেরাব হোসেনের সুস্থতা কামনায় তার বাড়িতে যান জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম। এ সময় তিনি মেহেরাব হোসেনের দ্রুত সুস্থতার জন্য মোনাজাত ও দোয়া করেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মেহেরাবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ড. রেজাউল করিম বলেন, “যে কোনো প্রকার দুর্ঘটনায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মেহেরাব হোসেনের দ্রুত সুস্থতা কামনা করি।”