লক্ষ্মীপুরে বণিক সমিতির সঙ্গে সংসদ সদস্য প্রার্থী এ্যানির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা :লক্ষ্মীপুর বণিক সমিতির সঙ্গে লক্ষ্মীপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে শহরের চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরের সামগ্রিক উন্নয়ন এবং পৌর শহরের বিভিন্ন বাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন, নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য প্রার্থী ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।

সভায় লক্ষ্মীপুর বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।