
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকের সময় হঠাৎ স্ট্রোক করে বিএনপি নেতা হারুনুর রশীদ (৬৩) মারা গেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন এবং পেশায় কৃষক ছিলেন। সভা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে জীবন হারান।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হারুনুর রশীদ আমাদের দলের প্রবীণ নেতা ছিলেন। তার ত্যাগ ও শ্রম আমরা সবসময় স্মরণ করব। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জেলা বিএনপি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
