লক্ষ্মীপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় সারাদেশে হওয়া ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৯ মার্চ) দুপুরে সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর পৌর শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

সমাবেশে তারা ৪টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- ধর্ষণকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের দায়ে অভিযুক্ত বা গ্রেপ্তারকৃতের ডিএনএ টেস্ট করে আসামিকে সনাক্ত করতে হবে, ডিএনএ টেস্ট এবং সকল সাক্ষ্য প্রমাণ দ্রুত নিশ্চিত করে ৭ দিনের মধ্যে ধর্ষককে বা ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে, মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে প্রকাশ্যে দিবালোকে এবং মৃত্যু নিশ্চিতের পর ধর্ষকের লাশ শহরের মূল পয়েন্টে ২৪ ঘন্টার জন্য ঝুঁলিয়ে রাখতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, রেদওয়ান হোসেন রিমন, মুরাদ বিন হারুন, সিয়াম আহমেদ প্রমুখ।