লক্ষ্মীপুরে ঘর পাচ্ছে ৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

৪র্থ ধাপে লক্ষ্মীপুর জেলায় মুজিববর্ষের ঘর পাচ্ছে ৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ইতোমধ্যে ৩ হাজার ২ শত ২৮ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এই জেলায়। আগামী কাল বুধবার সারাদেশে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে উপকারভোগী পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন জানান, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ৩২২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়। পর্যাক্রমে তাদের ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে রায়পুর উপজেলায় ৪৬৫টি ও রামগঞ্জ উপজেলায় ৩১২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা ঘর পাচ্ছেন তাদের অনেকেই নানা পেশায় যুক্ত আছেন। কিন্তু তাদের ভূমি ছিল না। ঘর ছিল না। তারা অসহায়ভাবে জীবন যাপন করতেন। পরবর্তীতে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে জমিসহ ঘরের চাবি ও দলিলপত্র বুুঝিয়ে দেওয়া হয়েছে। এ দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আগামী কাল সদর উপজেলায় ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।