
মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় রাতের আধারে পৌরসভা আওয়ামীলীগ সহ সভাপতি রায়পুরা বিআরডিবির সাবেক চেয়ারম্যান বাড়ি ভাংচুর ও লুটতরাজের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৩ই নভেম্বর বিকাল ৫ ঘটিকা রায়পুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী হারুন অর রশিদ ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। অভিযোগে ভুক্তভোগী বলেন গত ১০ই নভেম্বর আনুমানিক রাত ১২ ঘটিকায় অবৈধভাবে আমার বাড়ীতে হামলা চালায় প্রতিপক্ষ শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামের আ: বাসেদ ও তার সহযোগী সন্ত্রাসীরা। এই সময় হামলাকারীরা বাড়ি থাকা ভাড়াটিয়াদেরকে ভয় দেখিয়ে প্রথমে কিছু সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলে পরে দুই ঘর ভেঙ্গে ফেলে ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আঃ বাসেদ গং আসবাবপত্র সহ বাড়ীর অন্যান্য মালামাল লুটতরাজ করে বাড়ী থাকা ভাড়াটিয়ারা সন্ত্রাসী ভয়ে অন্য বাড়ী পলায়ন করে। ঘটনার প্রত্যক্ষদর্শী পৌরসভা ৯নং ওয়ার্ডের মাজেদা বেগম, মানিক মিয়া ও শরীফুল জানান রাত তখন প্রায় ১২ টায় সন্ত্রাসীরা সংখ্যায় বেশি হওয়ায় এবং তাদের হাতে দেশী অস্ত্র সস্ত্র থাকায় আমরা আগাইয়া আসতে পারি নাই। ভুক্তভোগী হারুন অর রশিদ ভূইয়া বলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই ধরনের হামলা ও লুটতরাজ ঘটনা নজির বিহীন। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।আমি শারীরিকভাবে অসুস্থ ও হতবিহ্বল হওয়ার কারণে আইনের আশ্রয় নিতে দেরি হচ্ছে। ইতিমধ্যে উক্ত ঘটনা মৌখিকভাবে রায়পুরা থানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমিকে জানায়।
