
আওয়ামী লীগের হামলায় নিহত আবুল কাশেমের কফিন কাঁধে নিয়ে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতা। মিছিলে তারা ‘আর নয়-ছয় না করে’ দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর পৌর শহরে মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বক্তব্যে সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে আওয়ামী লীগের সকল অপরাধ ও গণহত্যার বিচার করতে হবে এবং দলটির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘ গণহত্যার প্রমাণ বিশ্ববাসীর সামনে হাজির করেছে। দেশিয় ও আন্তর্জাতিক সব শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না। যারা বিভিন্নভাবে তাদের পক্ষ নিচ্ছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। যদি সরকার তা না করে বিপ্লবী ছাত্র-জনতা বিপ্লবকে সম্পন্ন করতে সে দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে।
