
মোহাম্মদ জাকির শাহ, লক্ষ্মীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ সোমবার কমলনগর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এ সময় কমলনগর ও রামগতি উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচনে তিনি ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অংশ নিচ্ছেন এবং জনগণের সমর্থন পেলে আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
