লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।

বুধবার (১২ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদে ২ হাজার ৭ শত ৮৮ জন কে উপকার ভোগীর প্রত্যেকে ১০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হাসান (রনি)। চাউল বিতরণ শেষে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হাসান (রনি) বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি পর্যায়ে উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর আওতায় উপকারভোগীদের মাঝে আতাব চাউল বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ফাতেমাতুর জুহুরা। এখানে আরো উপস্থিত ছিলেন, ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সচিব মো. নুরুল হুদা ও ইউপি সদস্য মুসতুবা আহম্মেদ তুহিন ৫নং ওয়ার্ডের, নাজমুল হাসান পলাশ ৭ নং ওয়ার্ডের, মোতাহের আলী ২ নং ওয়ার্ডের, খুরশিদ আলম ১ নং ওয়ার্ডের, মরিয়ম বেগম আঁখি (৭,৮,৯) নং ওয়ার্ডের মহিলা মেম্বার।