
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ সভাপতি আলহাজ্ব মরহুম আবু তাহের এর মৃত্যুজনিত কারনে অবশিষ্ট সময়ের জন্য তাহার ছেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এন সালাউদ্দিন টিপু
গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হন।
বর্তমান একে এম সালাহউদ্দিন টিপুকে গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেয় শিক্ষা বোর্ড।
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানান হয়, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ এর অনুমোদিত গভর্নিং বডির সভাপতি জনাব মরহুম আলহাজ্ব আবু তাহের এর মৃত্যুজনিত কারনে অবশিষ্ট মেয়াদের জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব একে এম সালাহউদ্দিন টিপু কে গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হলো।
একে এম সালাহউদ্দিন টিপু বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আজিম শাহ্ উচ্চ বিদ্যালয় সভাপতি, বনিক সমিতির সভাপতি, চকবাজার জামে মসজিদ সভাপতি, ও লক্ষ্মীপুর টাউন হল এর সভাপতি সহ অসংখ্য সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
সালাউদ্দিন টিপু সভাপতি মনোনীত হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক, দৈনিক “নতুন ঢাকা”র সম্পাদক ও প্রকাশক কাজী নাঈম উদ্দিনসহ বিভিন্ন মহল থেকে পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন।
